,

বিশ্বকাপ মিশনে রোনালদো

news-image

ক্রীড়া ডেস্ক : একসময় ধারণা করা হয়েছিল, ২০২২ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায় শেষের দিকে। বয়স ও সময়ের হিসাব মিলিয়ে অনেকেই মনে করেছিলেন, ২০২৬ বিশ্বকাপে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ এই তারকাকে। কিন্তু সব জল্পনা ভুল প্রমাণ করে আবারও বিশ্বকাপের মঞ্চে হাজির হতে যাচ্ছেন তিনি।

পর্তুগাল জাতীয় দলের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন রোনালদো। দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি। অনুশীলনে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন। সেখানে একটি ছবি পোস্ট করে সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘বিশ্বকাপ মিশন শুরু’।

আসন্ন আসরটি হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলারদের কাতারে নিজের অবস্থান আরও শক্ত করবেন। একই সঙ্গে তিনি যৌথভাবে সর্বাধিক ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল কীর্তিও গড়বেন।

আগের পাঁচটি বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে ২২ ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। সেই সময়ে তার গোলসংখ্যা আট। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে এবার তার প্রধান লক্ষ্য দলকে বিশ্বকাপ শিরোপার স্বাদ এনে দেওয়া।

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সাফল্য অর্জন করেছেন রোনালদো। তবুও বিশ্বকাপ ট্রফি এখনো তার অধরা। তাই অনেকের ধারণা, এই স্বপ্ন পূরণ করেই হয়তো একদিন ফুটবলকে বিদায় জানাতে চাইবেন তিনি।

তবে পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ মনে করেন, রোনালদোর যাত্রা এখনই শেষ নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, রোনালদোর জয়ের ক্ষুধা এবং নিজেকে প্রমাণ করার মানসিকতাই তাকে এখনো সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি জোগাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে