রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার কোটি

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিং খাতে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে খেলাপি ঋণের পরিমাণ। চলতি বছরের প্রথম প্রান্তিকে মাত্র তিন মাসের ব্যবধানে প্রায় ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা নতুন খেলাপি ঋণ যুক্ত হয়েছে। ফলে মার্চ শেষে ব্যাংকখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে এই অঙ্ক উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা, তারল্য ব্যবস্থাপনা এবং ঋণ বিতরণ কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সময়ে খেলাপি ঋণের হার বেড়ে মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে পুনঃতফসিল সুবিধা, বিশেষ নীতিগত সহায়তা এবং দুর্বল ঋণ তদারকির কারণে প্রকৃত খেলাপি ঋণের চাপ জমে ছিল। রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পর ধীরে ধীরে সেই প্রকৃত চিত্র প্রকাশ পাচ্ছে।

তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় পৌঁছেছিল, যা ছিল মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। পরে বিশেষ পুনঃতফসিল সুবিধা ও ঋণ আদায় কার্যক্রম জোরদার হওয়ায় ডিসেম্বর শেষে কিছুটা কমে আসে খেলাপি ঋণের পরিমাণ। তবে চলতি বছরের শুরুতেই আবারও বড় অঙ্কের ঊর্ধ্বগতি দেখা গেল।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের এই ধারাবাহিক বৃদ্ধি ব্যাংকিং খাতের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে শিল্প ও ব্যবসা খাতে নতুন ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি আমানতকারীদের আস্থা ধরে রাখা এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ