,

এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) বিইআরসি নতুন এই মূল্য ঘোষণা করে জানায়, আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। নতুন সমন্বয়ের ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের কিছুটা স্বস্তি মিলবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম দুই দফায় বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করা হয় এবং পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়। দুই দফায় মোট ৫৯৯ টাকা দাম বাড়ানোর পর এবার কিছুটা কমানো হলো।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়