বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার আজ বুধবার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল ৩টায় কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার বিইআরসির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের মূল্য সমন্বয়ের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি ও খুচরা পর্যায়ে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সঞ্চালন খাতে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকো খুচরা পর্যায়ে মূল্য পরিবর্তনের আবেদন করে। এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।

কমিশন জানিয়েছে, প্রস্তাবগুলো পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এর আগে গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিটে ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায়।

অন্যদিকে, বিইআরসির কারিগরি কমিটি বিদ্যুতের খুচরা মূল্য গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু