,

তাসকিনের বিয়েতে মাশরাফি-তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টাইগার এই পেসার।

বিয়েতে সতীর্থদের দাওয়াত করলেও আসন্ন বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বেশির ভাগই উপস্থিত হতে পারেনি। তবে পরিবার নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ও তামিম একা উপস্থিত ছিলেন।

তাসকিনের বাবা এম এ রশিদ মনু গণমাধ্যমকে জানান,‘অনেকটা হুট করেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। সময় সুযোগ করে বড় অনুষ্ঠান করব। বিপিএলের কারণে সবাই ব্যস্ত। শুধু মাশরাফি আর তামিম এসেছিল। দোয়া করবেন সবাই যেন ওর নতুন জীবন সুখের হয়।’

তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এআইইউবি)-এ পড়াশোনা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে তাসকিনও স্নাতক করছেন।

উল্লেখ্য, বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হলেও এক বছর আগেই ঘরোয়াভাবে আংটি বদল হয় তাদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের