,

কী এমন জুতা, ১২৫ কোটি টাকা দাম!

news-image

অনলাইন ডেস্ক : পায়ের নিচে থাকবে ১২৫ কোটি টাকা (১৫ দশমিক ১ মিলিয়ন ডলার)! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যুক্তরাজ্যের ডিজাইনার ডেবি উইংহাম এমনই একজোড়া জুতার নকশা করেছেন, যার এই আকাশছোঁয়া মূল্য ধরা হয়েছে।

গলফ নিউজের খবরে বলা হচ্ছে, দুবাইয়ের একটি হোটেলে আগামী ১ নভেম্বর জুতাজোড়া প্রদর্শন করা হবে। হোটেলটির ১০ বছর পূর্তি উদযাপন করতে এ আয়োজন করা হয়েছে।

জুতাজোড়ায় ব্যবহার করা হয়েছে এক হাজার হীরা। ধরন ও আকারের দিক দিয়ে হীরাগুলো একেবারেই আলাদা। সেটিতে দুটি তিন ক্যারেট মানের গোলাপি, দুটি নীল ও চারটি সাদা হীরা ব্যবহার করা হয়েছে। পুরো জুতাজোড়া হাতে তৈরি। সেটি তৈরি করতে কারিগরদের সময় লেগেছে কয়েকশ ঘণ্টা।

১৮ ক্যারেট স্বর্ণের সুতা দিয়ে সেলাই করা হয় জুতাজোড়া। জুতায় দেওয়া হয়েছে সোনার রঙের পালিশ। এমনকি ভেতরও বাঁধানো হয়েছে সোনা দিয়ে। জেসমিন ফুলের আদলে জুতাটি নকশা করা হয়েছে বলে জানিয়েছেন ডিজাইনাররা।

এ বিষয়ে একজন কারিগর জানান, জুতাজোড়া জন্মদিনের উপহারের জন্য তৈরি করা হয়েছে। এ জন্য দামটা একটু কম রাখা হয়েছে। না হলে জুতার মূল্য আকাশ ছুঁয়েই ফেলত।

ডিজাইনার ডেবি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘সবচেয়ে দামি জুতা একজন আরব আমিরাতের ক্রেতার জন্য তৈরি করেছি। আমি খুবই আনন্দিত।’

ডেবি ‘ফিউচার অব ফ্যাশন একাডেমি’র প্রতিষ্ঠাতা। এর আগে এই বিখ্যাত ডিজাইনার ৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কেক ও ১৫ মিলিয়িন ডলার মূল্যের পোশাক তৈরি করে সুনাম কুড়িয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের