,

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ২০

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দুপুরে পাবনা থেকে নগরবাড়ীর দিকে যাচ্ছিল আলী পরিবহনের একটি বাস। বিপরীত দিকে সিরাজগঞ্জ থেকে পাবনায় যাচ্ছিল হিনো পরিবহনের আরেকটি বাস। বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ বাধে পরিবহন দুটির। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গাড়ির মধ্যে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে। এ ছাড়া মাধবপুর হাইওয়ে ও আতাইকুলা থানা পুলিশ আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের