,

হাতুড়ির আঘাত খেয়েও ডাকাতি রুখলেন নিরাপত্তারক্ষী (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের সর্বশক্তি দিয়ে দুঃসাহসিক ডাকাতি রুখে দিল এক এটিএমের নিরাপত্তারক্ষী। ভারতের গোয়ার পানাজিতে শুক্রবার দুপুরে এই ঘটনা এটি।

গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেছে। মাত্র ৪০ সেকেন্ডের ওই সিসিটিভি ফুটেজে। সেখানেই দেখা গেছে কীভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতের সঙ্গে লড়াই চালিয়েছেন সেই নিরাপত্তারক্ষী।

গোয়ার পানাজির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ঝড়ের গতিতে আবির্ভাব ঘটে এক ডাকাতের। নিরাপত্তারক্ষী তখন ভিতরেই ছিলেন। এটিএম লুঠ করার চেষ্টা করতেই ডাকাতকে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। অবস্থা বেগতিক বুঝে ডাকাত তার হাতে থাকা হাতুড়ি দিয়ে ওই নিরাপত্তারক্ষীর মাথায় মারতে শুরু করে।

একের পর এক হাতুড়ির ঘা পড়ছে মাথায়, রক্ত বেরোচ্ছে, কিন্তু ডাকাতকে এটিএম লুট করতে দেননি নিরাপত্তারক্ষী। ডাকাতের হাত থেকে হাতুড়িও ছিনিয়ে নেন তিনি।

১১ বার হাতুড়ির ঘা খাওয়ার পর নিজেকে সামলাতে পারেননি। এটিএমের মেঝেতে পড়ে যান তিনি। সেই সুযোগে ডাকাত চম্পট দেয়। কিন্তু তিনিও ছাড়ার পাত্র নন। ওই অবস্থাতেও তিনি উঠে দাঁড়িয়ে ডাকাতের পিছু নেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট