বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কিছুই জানি না: রওশন

rowshon-03-2720140327151610_189986-400x255বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অনুপস্থিতিতে জাপার প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদপন্থিরা মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে মত দেন। সিদ্ধান্ত হয় আগামী ১৬ এপ্রিল হবে জাপার কাউন্সিল। সন্ধ্যায় রওশনপন্থিরা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বলেন, এই সভা অবৈধ। সরকার ছাড়ার প্রশ্নই ওঠে না।
রওশন এরশাদ রোববার জাতীয় সংসদে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সভার বিষয়ে আমি কিছুই জানি না। প্রেসিডিয়ামের সভায় কী সিদ্ধান্ত হয়েছে- তা দলীয়ভাবে জানার পর প্রতিক্রিয়া জানাবো।
রোববার দুপুরে এরশাদের বনানী কার্যালয়ে প্রেসিডিয়ামের সভা অনুষ্ঠিত হয়। ৩৭ প্রেসিডিয়াম সদস্যের ২৪ জন সভায় যোগ দেন। রওশন এরশাদ এবং জাপার মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিরা সভায় উপস্থিত ছিলেন না। জাপার ৪০ এমপির ১৩ জন প্রেসিডিয়ামের সদস্য। তাদের মাত্র দুই জন সভায় উপস্থিত ছিলেন।
রওশনপন্থিদের অনুপস্থিতি সম্পর্কে কাদের বলেন, বিরোধীদলীয় নেতার পহৃর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সভায় যোগ দিতে পারেননি। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেসিডিয়াম সদস্যরা সরকার ছাড়তে একমত হয়েছেন। তিনি বলেন, ‘সভায় যারা উপস্থিত ছিলেন, তারা সবাই মতামত দিয়েছেন রাজনীতির স্বার্থে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি। চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’
মাত্র চার ঘন্টা পর জিএম কাদেরের উল্টা বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি সংসদের লবিতে সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডিয়াম সভার নামে যে বৈঠক হয়েছে তা অবৈধ। বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে তার আইনী ভিত্তি নেই। এগুলো কার্যকর হবে না। মন্ত্রিসভা ছাড়ার প্রশ্নই ওঠে না।’
তার বক্তব্যের জবাবে জাপা মহাসচিব এবিএম রহুল আমীন হাওলাদার সমকালকে বলেন, ‘ব্যক্তিগত মতামতে দল চলে না। আইনজীবী হিসেবে আনিসুল ইসলামে জানা উচিত দল চলে গঠনতন্ত্রে। প্রেসিডিয়াম দলের নীতিনির্ধারনী ফোরাম। সভার প্রত্যেক সদস্যের কাছে দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত সমাদৃত হয়েছে।’
গত ১৭ জানুয়ারি জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান নিয়োগ করে রওশপন্থিদের বিরোধিতার মুখে পড়েন এরশাদ। তারা রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত এরশাদ জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিবের পদ থেকে সরিয়ে রহুল আমিন হাওলাদারকে এই পদে ফিরিয়ে আনেন। রওশনপন্থিদের দাবি, জিএম কাদের ও হাওলাদারের নিয়োগ বাতিল করতে হবে। গত ২৩ জানুয়ারি রওশন এক বিবৃতিতেও একই দাবি করেন। পরের দিন রওশনকে চিঠিতে এরশাদ জানান, সিদ্ধান্ত বদল হবে না।
সরকার ছাড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিরোধী দলের চিফহুইপ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘কীসের সভা! এমপি যায়নি। সিনিয়র নেতারা যায়নি। এটা একতরফা সভা। এ সভার কোনো সিদ্ধান্তের বৈধতা নেই।’
রোববার প্রায় ২৬ মাস পর জাপার প্রেসিডিয়ামের এই সভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান