রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কথা রেখেছেন ফারিয়া, ঈদে আসছে নতুন গান

news-image

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কথা রেখেছেন। কথা ছিলোে ঈদে তার নতুন গান প্রকাশ করবেন। কথা অনুযায়ী দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই চিত্রনায়িকা। পবিত্র ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে ‘লোকে বলে’ নামের একটি গান নিয়ে আসছেন তিনি। জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে গান করেছেন তিনি।

এ নিয়ে সামাজিক মাধ্যমে শুক্রবার (২২ মে) রাতে একটি পোস্ট দিয়েছেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসবো। সঙ্গে জানান, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। আগামী ২৬ মে তার এই নতুন গানটি মুক্তি পাবে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। জানা গেছে, গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

সম্প্রতি ঢাকার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, গানের ভিডিওতে দর্শকেরা ফারিয়াকে নতুন এক রূপে দেখতে পাবেন।

প্রসঙ্গত, বিনোদন জগতে নুসরাত ফারিয়ার পথচলা শুরু হয় বেলাল খানের একটি গানের মডেল হিসেবে। এরপর উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের পরিচিতি গড়ে তোলেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটি মুক্তির পর যেমন প্রশংসিত হয়েছিলো, তেমনি নানা সমালোচনারও জন্ম দিয়েছিলো। এরপর ২০২৪ সালে এসভিএফের ব্যানারে নুসরাত ফারিয়ার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিলো। ‘লোকে বলে’ হতে যাচ্ছে তার গাওয়া পঞ্চম একক গান।

এদিকে, স্টেজ শো নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। গত সপ্তাহে তিনি দুবাইয়ে একটি স্টেজ শোতে সফলভাবে অংশ নিয়েছেন। এবারের ঈদ উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য ‘লোকে বলে’ গানটি ভিন্ন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

ফারিয়া জানান, যাঁদের গান শুনে বড় হয়েছেন, এমন শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সেই ভাবনারই একটি বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে এই নতুন গান। বর্তমানে ফুয়াদ ছাড়াও সঞ্জয়সহ আরও কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গানের কাজ শেষ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ