,

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির বৈঠক

news-image
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই পক্ষের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি এখন জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহায়তা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তবে এত বড় শরণার্থী বোঝা এককভাবে বহন করা বাংলাদেশের পক্ষে কঠিন, তাই বৈশ্বিক সমর্থন আরও জোরদার করা প্রয়োজন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে