,

রামিসা হত্যা মামলার বিচার এক মাসে: প্রধানমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, আইন অনুযায়ী এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

দেশ পরিচালনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি বড় পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব চাহিদা একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধাপে ধাপে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়