,

সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসে ঘাড়ব্যথা হলে করণীয়

news-image
ডা. এম. ইয়াছিন আলী

বর্তমানে ঘাড়ব্যথার সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন—যেমন অফিসকর্মী, ব্যাংকার বা কম্পিউটার অপারেটররা। এর একটি প্রধান কারণ হলো সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস।

এটি মূলত ঘাড়ের মেরুদণ্ডের হাড়ে বয়সজনিত বা দীর্ঘদিনের চাপের কারণে হওয়া ক্ষয়। মেরুদণ্ডের কশেরুকার মাঝে থাকা ডিস্ক ধীরে ধীরে দুর্বল হয়ে গেলে হাড়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং নার্ভে চাপ সৃষ্টি হতে পারে। ফলে ঘাড় থেকে হাত পর্যন্ত ব্যথা, ঝিনঝিন ভাব বা অবশভাব দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে ঘাড় নাড়ালে মাথা ঘোরার সমস্যাও হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঘাড়ব্যথা হলে অনেকেই নড়াচড়া কমিয়ে দেন, যা উল্টো ক্ষতির কারণ হতে পারে। এতে মাংসপেশি শক্ত হয়ে ব্যথা আরও বেড়ে যায়। তাই ঘাড়ের স্বাভাবিক নড়াচড়া পুরোপুরি বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়।

প্রাথমিক অবস্থায় সমস্যা ধরা পড়লে জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শে চললে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রয়োজনে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়।

চিকিৎসায় ব্যথানাশক ওষুধ, মাসল রিল্যাক্স্যান্ট, ভিটামিন ও ফিজিওথেরাপি ব্যবহার করা হয়। আলট্রাসাউন্ড থেরাপি, নার্ভ স্টিমুলেশন বা সার্ভিক্যাল ট্র্যাকশনও প্রয়োজনে দেওয়া যেতে পারে।

এছাড়া নিয়মিত ঘাড়ের ব্যায়াম, স্ট্রেচিং এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম মেনে চলাই এই রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে