রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরে বাংলা ছিলেন শিক্ষা ও মুক্তির অগ্রদূত: তথ্যমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা, অধিকার ও সামাজিক মুক্তির অগ্রদূত।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেরে বাংলার নেতৃত্বে এই অঞ্চলের কৃষকরা জমিদারি শোষণ ও ঋণের জাল থেকে মুক্তির পথ খুঁজে পায়। তিনি আরও বলেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পারিবারিক স্মৃতিচারণ করে জহির উদ্দিন স্বপন বলেন, তার দাদা কৃষক প্রজা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং শেরে বাংলার ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছেন। শৈশব থেকেই এসব গল্প তাকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে কৃষকদের আর্থিক শোষণ থেকে মুক্তির পথ তৈরি হয় এবং জমিদারি প্রথা বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

অনুষ্ঠানে শেরে বাংলার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড