,

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করায় মন ভালো নেই ‘ট্রাম্পের’: ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নয়, বাংলাদেশি মহিষ ট্রাম্পকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিনের মধ্যেই কোরবানি করা হবে। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্ধুতে এই পশু ‘ট্রাম্প’। এমন সুযোগ হাতছাড়া করেনি রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস।

এক পোস্টে ইরানি দূতাবাস লেখেছে, ‘বেচারা মহিষ! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মন ভালো নেই বাংলাদেশের মহিষ ট্রাম্পের।’

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই মহিষটিকে এক নজর দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। তবে অতিরিক্ত কৌতূহল আর ভিড়ের কারণে বেশ অস্বস্তিতে পড়েছে প্রাণীটি। এমনকি কমে গেছে তার খাবার খাওয়াও।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ট্রাম্পের মতো চুলের স্টাইল ও মুখাবয়বের কারণে মহিষটি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, তার ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে মহিষটির নামকরণ করেন। কারণ ট্রাম্পের মতো এর অসাধারণ চুলের বৈশিষ্ট্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র