রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে হাতাহাতি, বরখাস্ত ২ ট্রাফিক পুলিশ

news-image

রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনকালে সড়কের মাঝেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়া দুই ট্রাফিক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার মো. মইনুল হক। বরখাস্ত হওয়া দুই কনস্টেবল হলেন দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

ডিএমপি সূত্র জানায়, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তারা। এ সময় সিগন্যাল চলাকালে একটি গাড়ি এক পাশ দিয়ে বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক শুরু হয়। পরে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে গড়ায়। একপর্যায়ে তারা সড়কের ওপর পড়ে যান।

ডিসি মইনুল হক বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় ইউনিফর্ম পরে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে, তবে প্রকাশ্যে হাতাহাতি শৃঙ্খলাভঙ্গের শামিল।

তিনি আরও বলেন, প্রচণ্ড গরমের মধ্যেও ট্রাফিক সদস্যদের দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু যেকোনো পরিস্থিতিতেই পেশাদার আচরণ বজায় রাখা জরুরি। এ ঘটনায় দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড