রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্কতা

news-image
ড. মো. মাহবুব আলম

ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাটে বেড়েছে কোরবানির পশু কেনাবেচা। তবে বিশেষজ্ঞরা বলছেন, পশু কেনা থেকে শুরু করে জবাই ও বর্জ্য ব্যবস্থাপনায় অসচেতনতা থাকলে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জুনোটিক রোগ।

বিশেষজ্ঞদের মতে, কোরবানির জন্য সবসময় সুস্থ ও রোগমুক্ত পশু নির্বাচন করা জরুরি। পশুর শরীরে ঘা, জ্বর, অতিরিক্ত দুর্বলতা, কাশি কিংবা নাক-মুখ দিয়ে অস্বাভাবিক তরল বের হলে সেই পশু এড়িয়ে চলতে হবে।

হাট থেকে পশু আনার পর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং গোসল করানো সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। পশুকে অতিরিক্ত ভাত বা চালজাতীয় খাবার না দিয়ে পর্যাপ্ত ঘাস, পানি ও বিশ্রামের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি পরিমিত দানাদার খাবার দিলে পশু সুস্থ থাকে।

জবাইয়ের সময় জীবাণুমুক্ত ও ধারালো ছুরি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো উচিত নয়। এছাড়া রক্ত সম্পূর্ণ বের হওয়ার সুযোগ দিলে মাংসের মান ভালো থাকে।

জবাই শেষে বর্জ্য যথাযথভাবে মাটিতে পুঁতে তার ওপর চুন ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এতে অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, সালমোনেলোসিস ও টিউবারকুলোসিসের মতো রোগ ছড়ানোর ঝুঁকি কমে।

মাংস কাটার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করাও জরুরি। শরীরে কোনো কাটা বা ক্ষত থাকলে তা যেন পশুর রক্ত বা মাংসের সংস্পর্শে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। কাজ শেষে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পাশাপাশি মাংস ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলেন, জবাইয়ের স্থান ও ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখতে হবে এবং পশুর উচ্ছিষ্ট অংশ যাতে কুকুর বা অন্য প্রাণী খেতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড