রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে চুলের যত্নে করণীয়

news-image
ডা. জাহেদ পারভেজ

গ্রীষ্মের তীব্র গরমে চুল ও স্ক্যাল্পে নানা সমস্যা দেখা দেয়—যেমন রুক্ষতা, খুশকি, চুল পড়া ও ডগা ফাটা। তাই এই সময় চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চুলের সুরক্ষায় বাইরে বের হওয়ার আগে স্ক্যাল্পে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধুলোবালি ও রোদ থেকে রক্ষা পেতে চুল ঢেকে রাখার কথাও বলা হচ্ছে।

চুলের যত্নে শ্যাম্পুর ব্যবহারেও সতর্কতা জরুরি। শ্যাম্পু সরাসরি চুলে না দিয়ে প্রথমে স্ক্যাল্পে ফেনা করে পরে চুলে ব্যবহার করলে রুক্ষতা কমে। সপ্তাহে তিনবারের বেশি শ্যাম্পু না করার পরামর্শ দেওয়া হয়।

চুলের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত কন্ডিশনার ব্যবহার এবং নির্দিষ্ট বিরতিতে নারকেল, অলিভ বা আমন্ড অয়েল দিয়ে ম্যাসাজ করার কথা বলা হয়েছে। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে এবং বৃদ্ধি সহায়ক হয়।

গরমে অনেকেই চুল বেঁধে রাখেন, তবে সারাক্ষণ টাইট করে বাঁধা ঠিক নয়। এতে স্ক্যাল্পে ঘাম জমে সমস্যা বাড়তে পারে। মাঝে মাঝে চুল খুলে বাতাসে শুকিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এছাড়া ভেজা চুল বাঁধা এড়িয়ে চলতে বলা হয়েছে, কারণ এতে চুল দুর্বল হয়ে যেতে পারে এবং গোড়ায় চাপ পড়ে ক্ষতি হয়। সমস্যা বেশি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলেও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড