,

মাটন কালাভুনা রান্নার রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরুর মাংসের কালাভুনা আমাদের অনেকের কাছেই পছন্দের। তবে আপনি চাইলে রাঁধতে পারেন মাটন কালাভুনাও। এটিও খেতে বেশ সুস্বাদু। গরম একথালা ভাতের সঙ্গে কিংবা ঝরঝরে পোলাওয়ের সঙ্গে খাসির মাংসের এই পদ হলে জমে যায় বেশ। ঈদের আয়োজনেও রাখতে পারেন সুস্বাদু এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক মাটন কালাভুনা তৈরির সহজ রেসিপি

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- ১ কেজি

পেঁয়াজ কুচি- ১ কাপ

টকদই- ১ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো

রাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

জয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচ

মৌরি- ১ টেবিল চামচ

হলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে

তেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার রান্নার পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। প্রয়োজন হলে অল্প পানি যোগ করবেন। সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

ভোটার হতে গিয়ে জাতীয় সংগীত না পারায় রোহিঙ্গা যুবক আটক