,

রওশনের অনুপস্থিতিতেই কো-চেয়ারম্যান, মহাসচিব অনুমোদন

japa-news-ershad--31.1নিজস্ব প্রতিবেদক : সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের অনুপস্থিতিতেই দলের কো-চেয়ারম্যান হিসেবে জিএম কাদের ও মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদারের নিয়োগকে অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডয়িাম সদস্যদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ১৬ এপ্রিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের সিদ্ধান্ত হয় বৈঠকে।
এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয় রজনীগন্ধাতে রবিবার বেলা পৌনে ১২টায় শুরু হয়ে বৈঠক চলে আড়াইটা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৈঠকে রওশনের অনুপস্থিতির বিষয়ে নবনিযুক্ত কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘উনি (রওশন এরশাদ) আমাদের সাথেই আছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় উনি বৈঠকে উপস্থিত হতে পারেননি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, গোলাম হাবিব দুলাল, এম এ মান্নান, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা