,

খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে রাষ্ট্রদ্রোহের মিল নেই : শাহদীন মালিক

991_1মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা যে মন্তব্যকে রাষ্ট্রদ্রোহ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে তার সঙ্গে রাষ্ট্রদ্রোহের মিল নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনবিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তবে, তিনি এটাকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন।

রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ড. শাহদীন মালিক বলেন, পেনাল কোডে রাষ্ট্রদ্রোহের মামলার যে বিধান রয়েছে সেখানে বলা হয়েছে, কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোনে ঘৃনা প্রকাশ করে যার দরুন মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়ে সরকার উৎখাতের কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা রাষ্ট্রদ্রোহের শামিল। আর খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অন্যায়, অগ্রহণযোগ্য। কিন্তু রাষ্ট্রদ্রোহের সঙ্গে তার বক্তব্যের কোনো মিল নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা