,

সৌদিতে চাকরির আবদার না মানায় বিয়ে ভাঙলেন পাত্রী

news-image

বিয়ের পর চাকরি করতে দিতে হবে। হবু বরের কাছে আবদার করেছিলেন পাত্রী। কিন্তু তাঁর এই দাবি মানতে নারাজ পাত্র ও পাত্রপক্ষ। বিয়ের আসরেই শুরু হয় বচসা। অবশেষে বেঁকে বসলেন পাত্রী। এমনটাই ঘটল সৌদি আরবে।

আদালতে বিয়ের আইনি কাগজে সই করতে যাবেন পাত্র-পাত্রী। এমন সময় নিজের ইচ্ছা জাহির করেন কনে। জানান, বিয়ের পরও একইভাবে চাকরি করতে চান তিনি। তাঁর এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠে পাত্রপক্ষ। উত্তপ্ত বাক্যালাপ শুরু হয় দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি বেগতিক দেখে দুই পক্ষকেই শান্তভাবে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় আদালতের কর্মীরা। কিন্তু সকলকে হতবাক করে কোনও রকম আলোচনা ছাড়াই কোর্ট ছেড়ে চলে যান কনে। এমন পাত্রকে বিয়ে করতে চান না বলে জানিয়ে দেন তিনি।
জানা গেছে, এক বছর আগে বিয়ে ঠিক হয়েছিল তাঁদের। কিন্তু সৌদির প্রথা মেনে গত এক বছরে একদিনও দেখা করেননি তাঁরা। প্রথম দেখা হয় রেজিস্ট্রি অফিসে। পাত্রী যে কর্মরত, তা পাত্রপক্ষের অজানা ছিল না। কিন্তু বিয়ের পর তারা কাজ করতে দিতে চান কিনা, সে বিষয়ে আগে থেকে না জানানোয় শেষ বেলায় গোল বাধে। চূড়ান্ত পদক্ষেপ নিয়ে বিয়ে ভাঙেন পাত্রী।

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা