,

দক্ষ যুবক হয়ে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাও…..অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান

bbariaশনিবার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে ২০০৫ সালের (প্রথম ব্যাচের) শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপ-মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ূন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবির, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধক্ষ জসিম উদ্দিন বেপারী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক জাকারীয়া ভূইয়া, মনিরুল ইসলাম নিপু, পারভীন আক্তার, মশিউর রহমান, আইয়ূব আলী, জয়া বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন- পলাশ, আজিজুল, রনি, সালাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক পঙ্কজ দেব। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষ যুবক হয়ে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাও। তোমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা, আমি আশা করব তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির সেই প্রত্যাশা পূরণ করবে। আমি তোমাদের সফলতা কামনা করি-

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা