সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় একটি বাতিল করে আরেকটি নতুন তদন্ত কমিটি গঠন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি প্রাইভেট হাসপাতাল আহমেদ ক্লিনিকের ভুল চিকিৎসায় রাকিবা আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে রবিবার ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন। নিহত রাকিবা আক্তার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে।

গত সোমবার (৬ এপ্রিল) সিভিল সার্জন নোমান মিয়ার নির্দেশে নতুন কমিটি গঠন করা হয়। এর আগে ঘটনার পর গতকাল রবিবার ওই হাসপাতালেই প্রাইভেট প্র্যাক্টিসরত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. সৈয়দ দেলোয়ার হোসেনকে আহবায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির নাম শোনা গেলেও এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

পরে প্রচন্ড সমালোচনার মুখে গঠিত ওই তদন্ত কমিটি অবশেষে আজ সোমবার বাতিল করে জেলা সদর হাসপাতালের তিনজন চিকিৎসকের সমন্বয়ে নতুন আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। আজ দুপুরে জেলার সিভিল সার্জন মো. নোমান মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন সাংবাদিকদের বলেন ‘গতকাল রবিবার গঠিত তদন্ত কমিটি নিয়ে আপত্তি উঠায় জেলা সদরের জুনিয়র কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা রুনাকে ‘আহবায়ক’ করে তিন সদস্যদের নতুন তদন্ত কমিটি আজ গঠন করে দিয়েছি।’
এদিকে এ ঘটনার দু’দিন পরও মৃত প্রসূতির পক্ষ থেকে থানায় এ পর্যন্ত কোন মামলা হযনি বলে জানা গেছে।

উল্লেখ্য -শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবা আক্তারকে আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন এবং স্বাভাবিক প্রসবের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজার করার সিদ্ধান্ত নেয়। পরে গাইনী চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামান তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।

প্রসূতির বাবা মিজান মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল। ডাক্তাররা হঠাৎ করে সিজারের কথা বলেন। পরে আমার নাতি জন্ম নিলেও মেয়েকে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। এরপর কুমিল্লা নেওয়ার কথা বলা হয়। তখন আমার সন্দেহ হয়। পরে মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার