,

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

news-image

দেশের ৯০ শতাংশ জনগণের কাছে ৫জি নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি গড় ইন্টারনেট গতি ১০০ এমবিপিএস নিশ্চিত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট প্রস্তাবে আইসিটি ও টেলিকম খাতকে দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতিতে প্রযুক্তি খাতের গুরুত্ব দ্রুত বাড়ছে। বাংলাদেশেও এই খাতকে জিডিপিতে বড় অবদানকারী খাতে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে দেশের জিডিপিতে আইসিটি খাতের অবদান প্রায় ১ থেকে ২ শতাংশ হলেও আগামী পাঁচ বছরের মধ্যে তা ১০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এই লক্ষ্য অর্জনে অবকাঠামো উন্নয়ন, ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ, বেতার ও তারযুক্ত সংযোগ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘ওয়ান সিটিজেন-ওয়ান আইডি-ওয়ান ডিজিটাল ওয়ালেট’ ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করা হয়েছে।

সরকারের পরিকল্পনায় আইসিটি খাতকে একটি অগ্রাধিকার (থ্রাস্ট) খাত হিসেবে উন্নীত করার কথা বলা হয়েছে। এজন্য বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ এবং প্রয়োজনীয় টেলিকম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইন্টারনেট সেবার মানোন্নয়নের জন্য পর্যাপ্ত স্পেকট্রাম ব্যবহারের পাশাপাশি ফাইবারভিত্তিক সংযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুলভ ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে ‘ন্যাশনাল ফাইবার ব্যাংক’ গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

এছাড়া ইতোমধ্যে ট্রেন ও বিমানবন্দরে উচ্চগতির ফ্রি ইন্টারনেট চালু করা হয়েছে বলে বাজেট বক্তব্যে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে