,

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

news-image
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন। এর মাধ্যমে প্রায় ১১ বছর পর সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো পাচ্ছেন। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হয়েছিল।

অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এতে সব গ্রেডে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮, যেখানে আগে ছিল ১:৯.০৭৬। অনেক ক্ষেত্রে মূল বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

গ্রেডভিত্তিক নতুন বেতন কাঠামো অনুযায়ী—
গ্রেড-১ এ বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে।
গ্রেড-২ এ ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা।
গ্রেড-৩ এ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা।
গ্রেড-৪ এ ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা।
গ্রেড-৫ এ ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা।
গ্রেড-৬ এ ৩৫ হাজার ৫০০ থেকে বেড়ে ৭১ হাজার টাকা।
গ্রেড-৭ এ ২৯ হাজার থেকে বেড়ে ৫৮ হাজার টাকা।
গ্রেড-৮ এ ২৩ হাজার থেকে বেড়ে ৪৭ হাজার ২০০ টাকা।
গ্রেড-৯ এ ২২ হাজার থেকে বেড়ে ৪৫ হাজার ১০০ টাকা।
গ্রেড-১০ এ ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা।

এছাড়া গ্রেড-১১ থেকে গ্রেড-২০ পর্যন্ত সব স্তরেই অনুরূপ হারে বেতন বৃদ্ধি করা হয়েছে, যেখানে সর্বনিম্ন গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা পর্যন্ত উন্নীত হয়েছে।

সরকার বলছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড