,

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন

news-image
অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল ও নির্ভরযোগ্য ব্যাটার কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার দীর্ঘ ১৬ বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ার।

দেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক রানের মালিকও তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার মোট সংগ্রহ ১৯ হাজার ৩৪৬ রান। ক্যারিয়ারে করেছেন ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি।

২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করেন এই ডানহাতি ব্যাটার। তার নেতৃত্বে কিউইরা দুটি আইসিসি বিশ্বকাপের ফাইনালে ওঠে এবং ২০২১ সালে জেতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা।

গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে উইলিয়ামসন জানান, বিষয়টি নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন এবং সাম্প্রতিক সময়ে তার কাছে স্পষ্ট হয়েছে যে বিদায় বলার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়।

তিনি বলেন, নিউজিল্যান্ডের হয়ে খেলার প্রতি তার সবসময়ই গভীর আবেগ ও তীব্র আগ্রহ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিবার মাঠে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, সেই আগ্রহ ও ক্ষুধা কমে যাওয়ার পর খেলা চালিয়ে যাওয়া ঠিক হতো না। নিজের শর্তে বিদায় নিতে পারায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত সাফল্যও অর্জন করেছেন উইলিয়ামসন। ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পান তিনি। এছাড়া ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। একই বছর বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন এই তারকা ব্যাটার। নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ রেকর্ড চারবার জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও নিউজিল্যান্ড ক্রিকেটে কেইন উইলিয়ামসনের অবদান এবং অর্জন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড