শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

news-image
নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর শুক্রবার বিকেলে রাজধানীজুড়ে টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিনের শুরুতে আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। দুপুরে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। তবে বিকেলের বৃষ্টির পর তা দ্রুত নেমে সন্ধ্যায় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

রামপুরা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কমলাপুর, শাহজাহানপুর, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডি ও গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

তবে বৃষ্টির কারণে নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিচু সড়কে পানি জমে যাওয়ায় অফিসফেরত মানুষ ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেককে বিভিন্ন দোকান ও আশ্রয়স্থানে অপেক্ষা করতে দেখা যায়। একই সঙ্গে সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় কয়েকটি এলাকায় যানজটও তৈরি হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে ভারী বর্ষণ হিসেবে ধরা হয়।

তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বর্তমানে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ধীরে ধীরে বর্ষার বৃষ্টি আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ