,

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

news-image
অনলাইন ডেস্ক : বাংলাদেশের সুস্বাদু ও ঐতিহ্যবাহী আমকে কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে তুলে ধরতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ শীর্ষক কর্মসূচির আওতায় নেপালের বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশের বন্ধুদের মধ্যে দেশীয় আম উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

শুক্রবার দূতাবাসের তত্ত্বাবধানে ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উচ্চমানের বাংলাদেশি আম নেপালের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক প্রতিনিধিদলের সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশের শুভানুধ্যায়ীরা।

দূতাবাস সূত্রে জানা যায়, নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনের বেশি সম্মানিত ব্যক্তির কাছে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ নেপালের বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

উপহারের জন্য নির্বাচিত আমগুলো দেশের আম উৎপাদনের জন্য খ্যাত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সংগ্রহ করা হয়। আমের গুণগত মান ও সতেজতা অক্ষুণ্ণ রাখতে স্থলবন্দর ও সীমান্তপথ ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় সেগুলো কাঠমান্ডুতে পাঠানো হয়।

এবারের উপহারে স্থান পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত জনপ্রিয় ক্ষীরশাপাত আম, যা স্বাদ ও গুণগত মানের জন্য দক্ষিণ এশিয়াজুড়ে সমাদৃত।

বাংলাদেশ দূতাবাসের মতে, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জনগণের পারস্পরিক আন্তরিকতার প্রতীক। একই সঙ্গে সাংস্কৃতিক ও কূটনৈতিক যোগাযোগ আরও জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেপালে সফলভাবে ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ বাস্তবায়নে সহযোগিতা করা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি