,

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

news-image
নিজস্ব প্রতিবেদক : ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। তিনি এ ঘটনার জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন।

তিনি দাবি করেন, কোনো ঘটনা ঘটলে তার তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সরাসরি হাসপাতালের লাইসেন্স বাতিল করা যথাযথ সিদ্ধান্ত নয় বলে তিনি মত দেন।

জামায়াত আমির আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও উল্লেখ করেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে কয়েকশো শিক্ষার্থী ও নার্সিং শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শফিকুর রহমান বলেন, কারও দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, তবে হাসপাতাল বন্ধ করে দেওয়া সমাধান নয়। জনগণ ও শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে এবং এ সংক্রান্ত চিঠি হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান