সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

news-image
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার সকালে তিনি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মা ইতোমধ্যে ব্রাসেলসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। ৭৫ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিক দীর্ঘদিন ভারতের জাতীয় ও রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তথ্য অনুযায়ী, গত ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে পাঠানো হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক অভিজ্ঞতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞানকে তার নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা