বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

news-image
বেনাপোল প্রতিনিধি : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা জটিলতা নিরসনে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব।

শুক্রবার বেলা ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মিসেস মিনাল ত্রিবেদী। ঢাকায় দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি এই পথে বাংলাদেশে আসেন।

এ সময় বেনাপোল স্থলবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল এবং বেনাপোল বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু সীমান্ত বা প্রশাসনিক নয়, বরং জনগণের পারস্পরিক বন্ধনেও গভীরভাবে যুক্ত। তিনি জানান, দুই দেশের জনসংখ্যা মিলিয়ে প্রায় ১৬০ কোটির বিশাল জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করাই তার লক্ষ্য।

তিনি আরও বলেন, দুই দেশের মানুষের আকাশ, বাতাস ও বাস্তবতা অনেকটাই এক। তাই অভিন্ন স্বপ্ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করাই হবে প্রধান দিকনির্দেশনা। ভিসা সমস্যাসহ সব ধরনের জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

হাইকমিশনার হিসেবে তার প্রধান অগ্রাধিকার কী—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করাই তার মূল লক্ষ্য। দুই দেশের মানুষের মধ্যে আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

উল্লেখ্য, গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপিতে যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও তার দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে