শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

news-image
নিজস্ব প্রতিবেদক : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সামগ্রিকভাবে সন্তোষজনক হিসেবে মূল্যায়ন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিক্রিয়া জানায়।

বিকেএমইএর মতে, তৈরি পোশাক খাতের দুটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা ছিল কর ব্যবস্থার সংস্কার এবং গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানির সুবিধা বৃদ্ধি। বাজেটে এ দুটি বিষয়েই ইতিবাচক উদ্যোগ দেখা গেছে।

সংগঠনটি জানায়, শিল্পখাত দীর্ঘদিন ধরে উৎসে কর্তিত অগ্রিম আয়কর (এআইটি) সমন্বয়ের কার্যকর ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছিল। ফেরতযোগ্য অর্থ চেক বা অন্য কোনো আর্থিক উপকরণের মাধ্যমে দেওয়ার পাশাপাশি সরকারি অন্যান্য পাওনার সঙ্গে সমন্বয়ের সুযোগ রাখার বিষয়টি আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলেও তারা মনে করে।

রপ্তানিমুখী নন-বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি এবং দেশীয় বন্ডেড প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল সংগ্রহের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বিকেএমইএ।

এছাড়া রপ্তানিমুখী শিল্পের জন্য বিদ্যমান সুবিধা অব্যাহত রাখা এবং বিভিন্ন প্রণোদনা ও নীতিগত সুবিধার মেয়াদ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

তবে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার আমদানির ওপর ৫ শতাংশ কর আরোপের যৌক্তিকতা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিকেএমইএ। সংগঠনটির দাবি, দেশে এ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা এখনো মোট চাহিদার তুলনায় অনেক কম। ফলে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে গিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট উদ্যোগের প্রতিফলন দেখা যায়নি। পাশাপাশি উচ্চ সুদের হার শিল্প ও বিনিয়োগের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিকেএমইএর মতে, বর্তমানে ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে দীর্ঘমেয়াদে ব্যবসা পরিচালনা কঠিন। ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাই বিনিয়োগ ও শিল্পায়ন ত্বরান্বিত করতে সুদের হার কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ