,

‘ছোটদের’ গুলশানের কাছে পাত্তাই পেলেন না তামিম-মুশফিকরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে শুরুর দিনে তিন ভেন্যুতে মাঠে নেমেছিল ছয় দল। বিকেএসপিতে লড়ছিল আসরের মোস্ট ফেবারিট দল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তারুণ্য নির্ভর গুলশান ক্রিকেট ক্লাব। এই ম্যাচে মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

ম্যাচটিতে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে পারফর্ম করেছেন ইফতেখার হোসেন ইফতি। গুলশানের হয়ে ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই মোহামেডান বোলারদের বিপক্ষে দেখেশুনে খেলতে থাকেন ইফতি।

এরপর জাওয়াদ আবরারকে সঙ্গে নিয়ে গড়েন বড় জুটি। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে ইফতি তুলে নেন আসরের প্রথম সেঞ্চুরি। তার ১০৮ রানে ভর করে গুলশান সংগ্রহ করে ২৯৮ রান।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে মোহামেডান। তামিম ইকবাল (২২), মুশফিকুর রহিম(৭), মাহমুদউল্লাহ রিয়াদরা (১০) ছিলেন ব্যর্থ। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও আলো ছড়ান ইফতি। একাই তুলে নেন ৩ উইকেট। শেষে পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে মেহামেডান সংগ্রহ করতে পারে ১৯১ রান।

মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন আরিফুল ইসলাম। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩১ রান। গুলশানের হয়ে ইফতি নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন ইলিয়াস সানি এবং আজিজুল হাকিম তামিম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট