,

ইমরুল কায়েসের কাছেই হার আবাহনীর

news-image

ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুই হলো ফেবারিট ও বড় দল তকমাধারীদের অপ্রত্যাশিত হার দিয়ে। বিকেএসপি ৩ নম্বর মাঠে এক ঝাঁক তরুণে গড়া নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে কাগজে-কলমে এক নম্বর দল মোহামেডান। অন্যদিকে শেরে বাংলায় উদ্বোধনী দিন ধরাশায়ী চ্যাম্পিয়ন আবাহনীও।

সোমবার নিজেদের প্রথম খেলায় অগ্রণী ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, পারভেজ ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী ও রিপন মণ্ডলের মতো পারফরমারে সাজানো আবাহনী।

প্রথম সেশনে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ভর করে ২৩৪ রান তুলে অলআউট হয় আবাহনী। এই রান টপকে যেতে মোটেও বেগ পেতে হয়নি অগ্রণী ব্যাংককে।

হোম অব ক্রিকেটের উইকেট সকাল সেশনে খানিক্ষণ নির্জীব থাকলেও দুপুরের পর সহজ হয়ে যায়। অনুকূল ব্যাটিং কন্ডিশনে আবাহনীর বোলারদের পাত্তা না দিয়ে দারুণ ব্যাটিং করেন অগ্রণী ব্যাংকের ব্যাটাররা। অগ্রণী ব্যাংকের জয়ের নায়ক ইমরুল কায়েস।

৩ নম্বরে নেমে বল সমান ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক ইমরুল কায়েস। তাকে যোগ্য সঙ্গ দেন দুই ওপেনার সাদমান ইসলাম (৭০ বলে ৪৬), ইমরানউজ্জামান (৩৫ বলে ৩৫) ও অমিত হাসান (৬৩ বলে অপরাজিত ৪৫)।

প্রথম সেশনে আবাহনীর ব্যাটারদের রান করতে অনেক কষ্ট হলেও দ্বিতীয় অংশে ইমরুল, ইমরানউজ্জামান, সাদমান ও অমিত হাসানরা স্বাচ্ছন্দ্যে খেলে দলকে ৩০ বল আগে জয়ের বন্দরে পৌঁছে দেন।

প্রথম উইকেটে ইমরানউজ্জামান ও সাদমান ইসলাম ১১.২ ওভারে ৫৮ রান তুলে অগ্রণী ব্যাংককে এগিয়ে দেন। তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও অমিত হাসান ১২৫ রানের জুটি গড়লে জয়ের খুব কাছে চলে যায় অগ্রণী ব্যাংক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট