,

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) সোয়াত ও এর আশপাশের এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এ তথ্য জানিয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে নামাজ পড়তে শুরু করে।

রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েকদিন পরই এই ভূমিকম্পটি আঘাত হানে।

গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের বাদাখশান অঞ্চলে আঘাত হানা একটি ভূমিকম্পের পর কেপির বিভিন্ন শহরে ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়।

তাছাড়া সেপ্টেম্বরের শুরুতে সোয়াত ও এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, সে সময়ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

ভূমিকম্পটির গভীরতা ১৫১ কিলোমিটার, যার কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালায়। জায়গাটি ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট