বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

news-image
সিরাজগঞ্জ প্রতিনিধি : মানহানির দুটি পৃথক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে স্থায়ী জামিন দিয়েছেন সিরাজগঞ্জের আদালত।

রোববার দুপুরে তিনি সিরাজগঞ্জের চৌহালী ও সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার উভয় মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একটি মামলায় গত ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন আমির হামজা। আদালতে আত্মসমর্পণের পর সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিয়মিত জামিনের আবেদন করেন।

মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল তার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দিলেও নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

অন্যদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আরাফাত রহমান কোকোকে নিয়ে মন্তব্য করার অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে তার বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা করা হয়।

দুই মামলায় আদালতে আত্মসমর্পণ ও শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে