বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

news-image
গাজীপুর (মহানগর) প্রতিনিধি : গাজীপুরের বিভিন্ন এলাকায় কথিত ‘টর্চার সেল’ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ তুলে বিষয়টি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি এসব কার্যক্রমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ অভিযোগ উত্থাপন করেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তব্যে মুজিবুর রহমান বলেন, গাজীপুরের অন্তত তিন থেকে চারটি স্থানে এ ধরনের টর্চার সেল গড়ে উঠেছে বলে তিনি তথ্য পেয়েছেন। কারা এসব পরিচালনা করছে তা তদন্ত করে বের করার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। একইসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিনি অপরাধীদের একটি নির্ভুল তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তবে এ প্রক্রিয়ায় যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন সংসদ সদস্য।

সভায় উপস্থিত জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় জেলার বিভিন্ন অপরাধ পরিস্থিতি, চুরির ঘটনা বৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ সময় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে