বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

news-image
​ স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার।

রোববার বার্মিংহামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং চাপে পড়ে নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক বাবেট ডি লিড একপ্রান্ত ধরে রেখে দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন। তার ৪৫ বলের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে ডাচরা।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার দুটি উইকেট নেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন জুয়াইরিয়া ফেরদৌস। মাত্র ৩৩ বলে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন তিনি। তবে তার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কোনো রান না করেই ফিরেন। এরপর দিলারা আক্তার ২৬ রান করে আউট হন এবং সোবহানা মোস্তারির বিদায়ে ম্যাচে উত্তেজনা বাড়ে।

তবে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কোনো বিপদ ঘটতে দেয়নি বাংলাদেশ। দুজনের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দল। শারমিন ৩৭ এবং স্বর্ণা ১৮ রান করে অপরাজিত থাকেন।

প্রথম ম্যাচের এই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ১৭ জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে