বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

news-image
.নিজস্ব প্রতিবেদক : সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সরকার দ্রুত কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

রোববার বিকেলে জাতীয় সংসদে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, দুবাইয়ে বেনজীর আহমেদের গ্রেপ্তার বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এটি পুলিশের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

মন্ত্রী জানান, গ্রেপ্তারের বিষয়টি ১২ জুন সরকারকে নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত চাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এনসিবি।

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর আদালত ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেয়। পরে ৮ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর সম্পদ গোপন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিল করা হয়।

তদন্তে দেখা যায়, বেনজীর আহমেদের ঘোষিত সম্পদের তুলনায় তার নামে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে