বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিকাব ইস্যুতে বিএনপি এমপিকে নাহিদের তীব্র সমালোচনা

news-image
নিজস্ব প্রতিবেদক : জামায়াতের নিকাব পরা নারী সংসদ সদস্যদের নিয়ে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের বক্তব্য সংসদীয় শিষ্টাচার ও সাংবিধানিক অধিকারের সীমা অতিক্রম করেছে এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নিকাব পরা নারী এমপিদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, ‘বুঝলাম না তো, কারা আপনারা?’ তার এই মন্তব্যের পর সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হলেও বিষয়টি নিয়ে বিরোধী দলের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে প্রথমে বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন, যা সংসদে উত্থাপন করা অনুচিত এবং অমার্জনীয় আচরণ।

নাহিদ আরও বলেন, নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও পোশাক নির্বাচনের অধিকার রয়েছে। একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের মন্তব্য কাম্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

বিরোধীদলীয় চিফ হুইপের ভাষ্য, মনিরুল হক চৌধুরীর বক্তব্যে বৈষম্যমূলক ও বর্ণবাদী মনোভাবের প্রতিফলন দেখা গেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতীয় সংসদে কোনো সদস্য এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন।

এর আগে নিজের বক্তব্যে মনিরুল হক চৌধুরী নারী এমপিদের উদ্দেশে নানা মন্তব্য করেন, যা নিয়ে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হস্তক্ষেপ করে ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য না করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে