বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি সংসদীয় আসনে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার রাজধানীর একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ নিয়ে নীতিগত পর্যায়ে আলোচনা ও পরিকল্পনা চলছে।

শিক্ষামন্ত্রী জানান, শুধু উচ্চশিক্ষা নয়, প্রাথমিক শিক্ষার বিস্তারেও সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে গ্রামভিত্তিক ম্যাপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে দেশের কোনো গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা থেকে বঞ্চিত না থাকে।

তিনি বলেন, দেশের জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হলে মানবসম্পদ উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উচ্চশিক্ষা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ঘাটতি এখনও রয়েছে। এ ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে