বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

news-image

দেশের শিক্ষাব্যবস্থার মান নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি দাবি করেছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে বাংলাদেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান এমন অবস্থায় পৌঁছেছে যে, তা সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার সঙ্গে তুলনা করা হয়।

রোববার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, গত দুই দশকে শিক্ষাখাতে নানা অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে শিক্ষার গুণগত মান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও দেখা যাচ্ছে, যেখানে অনেক শিক্ষার্থী ন্যূনতম যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হচ্ছে।

তিনি জানান, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।

ববি হাজ্জাজ আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে সরকার প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমকে পাঠক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। তবে এ উদ্যোগকে ঘিরে কিছু মহল নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক বিকাশে সাংস্কৃতিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর প্রচার না চালিয়ে শিক্ষা উন্নয়নের বৃহত্তর লক্ষ্যকে সামনে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে