মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

news-image
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রূপনগরে একটি মাদরাসার ছাদে সাইনবোর্ড স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সালমান (২৬), মারুফ (১২) ও খায়রুল (১৪)। তারা সবাই আশরাফুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, কয়েকজন শিক্ষার্থী মিলে মাদরাসার ছাদে সাইনবোর্ড লাগাচ্ছিল। এ সময় বোর্ডটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়।

পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানান, সালমানের শরীরের ২ শতাংশ, মারুফের ১৮ শতাংশ এবং খায়রুলের ৩ শতাংশ অংশ পুড়ে গেছে।