,

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

news-image
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও অবদান নিয়ে দেশে পর্যাপ্ত গবেষণা হয়নি। ফলে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যথাযথভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না।

রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলের মতে, জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে দেশের মানুষের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে তিনি দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব নয়। জিয়াউর রহমান সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করেছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, শুধু খাল খনন কর্মসূচিই নয়, গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং কৃষি ও আখ গবেষণাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জিয়াউর রহমানের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে এবং তার হাত ধরেই দেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ