,

জলকামানের পর কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনকারীরা।
সচিবালয়মুখী রাস্তায় তাদের আটকে দিয়ে আজ রবিবার বিকেল ৪টার দিকে জলকামান ছোড়ে পুলিশ। পরে কাঁদানে গ্যাস নিক ও লাঠিপেটা করে তাদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এর আগে আজ সকালে আন্দোলনকারীরা রাজধারীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন। বেলা ৩টার দিকে সেখান থেকে তারা পদযাত্রা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাওয়ার সময় পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে। তবে বিকেল পৌনে ৫টা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ইব্রাহীম খলিল নামের আন্দোলনকারীদের একজন সংবাদমাধ্যমকে বলেন, তারা মিছিল নিয়ে হাইকোর্টের মাজার পর্যন্ত যাবেন। পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে আবার অবস্থান কর্মসূচি করবেন।

প্রক্ষদর্শীরা বলছেন, সড়ক থেকে উঠে না যাওয়ায় পুলিশ তাদের কয়েকজনকে আটক করেছেন। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এখনো হাইকোর্ট এলাকায় অবস্থান করছেন আন্দোলনকারীদের অনেকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী