,

হজের জন্য বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই। এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের আয়োজনে এসব কথা বলেন তিনি। এসময় ধর্ম উপদেষ্টা নিজের লেখা ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী হলে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে, প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে।

এখন থেকে বিমান ভাড়া ১ লাখ ৪৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এবার এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে অনুমোদন পেতে এজেন্সিকে ন্যূনতম ২০০০ হাজী পাঠাতে হবে। এছাড়া কোনো এজেন্সি যদি হাজীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চাই তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি রাখা যাবে না।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী