,

আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি পরিবর্তন এসেছে। নতুন সূচিতে ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এ বছর আইপিএলের নতুন সূচি নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু পরে তা বদল করে ২১ মার্চ করা হয়েছে। এবার সেটি আরও একদিন পিছিয়ে ২২ মার্চ করা হয়েছে। পাকিস্তান ও আরব আমিরাতে হওয়া ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে আগামী ৯ মার্চ। তাই খুব তাড়াতাড়ি আইপিএল শুরু না করে তারিখ পেছানো হয়েছিল।

২২ মার্চ থেকে শুরু হলেও আগামী ২৫ মে আইপিএলের ফাইনাল হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সূচি খুব শিগরিই ঘোষণা করবে বলে জানা গেছে।

নিয়ম অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেনে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মাঠেই এবারের আইপিএলের ফাইনালও হবে। আর গতবারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু করবে। ২৩ মার্চ তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

বিডি-প্রতিদিন/বাজিত

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র