,

স্থগিত কমিটি বহাল দাবি, সিরাজগঞ্জে আজও বন্ধ ট্রেন

news-image

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি বহালের দাবিতে রেলপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এতে বনলতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আটকে যায়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এছাড়া সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান এলাকায় শতাধিক শিক্ষার্থী একই দাবিতে বিক্ষোভ করেন।

এদিন রাত ৭টার দিকে জামতৈল রেল স্টেশন মাস্টার আবু হান্নান সেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পদবঞ্চিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি বহালের দাবিতে রেল স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ কারণে পঞ্চগড়-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও ঢাকা-রাজশাহীমুখী বনলতা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে ২৮৪ সদস্য বিশিষ্ট ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। যা ৮ ফেব্রুয়ারি রাতে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। এই স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কমিটির তালিকায় থাকা শিক্ষার্থীরা মুক্তির সোপান এলাকায় জড়ো হতে থাকেন। পরে কমিটি পুনরায় বহালের দাবিতে বিক্ষোভ করেন তারা।

অপরদিকে কমিটি বাতিলের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে যানবাহন ও সয়দাবাদ রেল স্টেশনে ট্রেন আটকে দেওয়া হয়। এতে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের রেল ও সড়কপথ। এমন আন্দোলনের মুখে পড়ে কমিটি জরুরিভাবে স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।

ওই কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়