,

শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, খুশি পর্যটকরা

news-image

জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শনিবার (৮ ফেব্রুয়ারি)। এদিন সকাল ৯টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।

কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট রয়েছে। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজে বের হতে হচ্ছে।

এদিকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা শীতের দেখা পেয়ে অনেক খুশি।

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আশেয়া বেগম বলেন, এখানে এত ঠান্ডা আগে বুঝিনি, ঢাকায় গরম। সন্ধ্যার পর চা বাগান এলাকায় শীত বেশি। তবে সকালে কুয়াশা ভেদ করে রোদ ওঠায় শীত তেমন গায়ে লাগছে না।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, টহলে রাতে বের হয়ে চা-বাগান এলাকায় গেলে মারাত্মক ঠান্ডা থাকে। প্রচুর কুয়াশা থাকে, কিছু দেখা যায় না।

ওমর ফারুক নাঈম/এফএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট